Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক হাজার বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট জুয়েলকে আটক

BN DESK
02 September 2026, 08:53 AM পড়তে ১ মিনিট
এক হাজার বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট জুয়েলকে আটক

নিউজ ডেস্ক: সাভারের আলমনগরস্থ সুগন্ধা হাউজিং এলাকা থেকে ১ হাজার ৫ বোতল ফেনসিডিলসহ জুবায়েন হোসেন জুয়েল (৪০)কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের একটি দল। 

ভারত থেকে সরাসরি মাদকদ্রব্য ফেনসিডিল এনে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করতেন । 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। 

গ্রেপ্তারকৃত জুয়েল বরগুনা জেলার আমতলী থানার আটারগাছিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি আলমনগর সুগন্ধা হাউজিংয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। 

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল এনে ঢাকাসহ আশেপাশের জেলায় বিক্রি করতেন জুয়েল। সিডিএমএস পর্যালোচনা করে দেখা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

এক হাজার বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট জুয়েলকে আটক

B
BN DESK | 24 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার