Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক হাতে রক্তমাখা কুড়াল, অন্য হাতে একগুচ্ছ গোলাপে তাসনিয়া ফারিণ

BN DESK
07 September 2026, 08:16 PM পড়তে ১ মিনিট
এক হাতে রক্তমাখা কুড়াল, অন্য হাতে একগুচ্ছ গোলাপে তাসনিয়া ফারিণ

নাটক ও ওয়েব সিরিজে সফল যাত্রার পর এবার বড় পর্দায় এক নতুন রূপে হাজির হচ্ছেন তাসনিয়া ফারিণ।নির্মাতা সঞ্জয় সমাদ্দারের আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এ প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে।নতুন সিনেমা ‘ইনসাফ’র প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক প্রকাশ করছেন এই নির্মাতা।

রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়েছে তাসনিয়া ফারিণের একক পোস্টার। যেখানে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে।  

পোস্টার দেখে অনেকেই বলছেন, এ কেমন ‘ইনসাফ’? কেননা, এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল- এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে।  

ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।  

এর আগে গেল ৪ মে সন্ধ্যায় ‘ইনসাফ’র দ্বিতীয় পোস্টার উন্মোচন করেন নির্মাতা। রক্তাক্ত ভয়ংকর অবতারে দেখা যায় মোশাররফ করিমকে। যেখানে চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, আর ঘাড়ে ঝুলছে থেটোস্কোপ, সবমিলিয়ে এক প্রতিশোধপরায়ণ চরিত্রে হাজির হন এই অভিনেতা।

তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’।  

বর্তমানে চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এক হাতে রক্তমাখা কুড়াল, অন্য হাতে একগুচ্ছ গোলাপে তাসনিয়া ফারিণ

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার