Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এখনও বার্সেলোনায় ফেরার চিন্তা আছে : মেসি

BN DESK
02 September 2026, 12:00 PM পড়তে ১ মিনিট
এখনও বার্সেলোনায় ফেরার চিন্তা আছে : মেসি

স্পোর্টস ডেস্ক : জন্ম আর্জেন্টিনার রোজারিওতে হলেও লিওনেল মেসি আপন করে নিয়েছেন কাতালুনিয়ার শহর বার্সেলোনাকে। কারণ এখানকার ক্লাব বার্সেলোনা-ই তাকে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের কাছে। ২০২১ সালে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বার্সেলোনা ছাড়লেও এখনও তার মন পড়ে আছে সেখানে। তাইতো প্যারিস আর মায়ামি ঘুরে ফের বার্সেলোনায় ফেরার চিন্তা করছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী।

সপ্তাহ খানেক পরেই ১২৫তম বর্ষপূর্তি উৎসব বার্সেলোনার। ক্লাবের বিশেষ এ সময়ের আগে এক সাক্ষাৎকারে কাতালুনিয়ার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন মেসি। মাত্র ১৭ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও ছেড়ে বার্সেলোনায় পাড়ি দেন মেসি। এরপর সেখানে কাটিয়েছেন ২০ বছরের বেশি সময়। কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮টির বেশি ম্যাচ খেলে ৬৭২টির  বেশি গোল করেছেন তিনি। একজন কিশোর থেকে ফুটবল জগতের নক্ষত্র হয়েছেন এ ক্লাবের হাত ধরেই। ইচ্ছের বিরুদ্ধে ২০২১ সালে বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। যোগ দেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। সে ক্লাব ছেড়ে বর্তমানে তিনি আছেন ইন্টার মায়ামিতে। তবে এখানে তার মন পড়ে আছে সে বার্সেলোনায়। ৩৭ বছর পেরোনো আর্জেন্টাইন হয়তো আর কখনো খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ফিরবেন না, কিন্তু দুই দশক কাটানো শহরের মায়াও যে তিনি এখনো ছাড়তে পারছেন না। মায়ামি অধ্যায় শেষ করে পরিবার নিয়ে তাই আবার বার্সায় ফেরার চিন্তা করছেন তিনি।

কাতালান গণমাধ্যম টিভি৩-কে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমাদের এখনো বার্সেলোনায় ফিরে বসবাসের চিন্তা আছে। আমার সন্তান, স্ত্রী এবং আমি বার্সেলোনাকে অনেক মিস করি। সেখানে আমাদের বন্ধু আছে এবং সেখানে অনেক কিছু ফেলে রেখে এসেছি।’ ৩৭ বছর জীবনের বেশিরভাগ সময় বার্সায় অতিবাহিত করেছেন মেসি। তার সন্তানদেরও জন্ম এবং শৈশবের শুরু সেখানে। নিজের সন্তানদের তাই তিনি কাতালান-ই মনে করেন। আর বার্সাকে মনে করেন নিজের বাড়ি। মেসি বলেন, ‘আমার সন্তানরা কাতালান। আমি আমার জীবনের বেশিরভাগ সময় সেখানে থেকেছি। নিজেকে আমার বার্সেলোনার-ই একজন মনে হয়। আপনি কখনো জানবেন না, জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু বার্সেলোনায় থাকায় অভিপ্রায়, কারণ এটা আমাদের বাড়ি।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এখনও বার্সেলোনায় ফেরার চিন্তা আছে : মেসি

B
BN DESK | 23 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার