Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এখন হতাশ বাঁধন

BN DESK
03 September 2026, 09:33 PM পড়তে ১ মিনিট
এখন হতাশ বাঁধন

বিনোদন ডেস্ক ঃ জুলাই বিপ্লবে সরকার পতন আন্দোলনে ব্যাপক সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু এখন তিনি মনে করছেন, সরকার পরিবর্তনের পর দেশের খুব একটা পরিবর্তন হয়নি। বরঞ্চ তিনি মনে করেন, গণ-অভ্যুত্থানের পর তিনি আরও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গণ- অভ্যুত্থানের পরে ব্যক্তিগতভাবে তার পেশাগত জীবনে বেশ ক্ষতির মুখেই পড়েছেন তিনি। এক কথায়, তিনি এই সরকারের প্রতি হতাশ। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আগে তার তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, যার মধ্যে একটি ফিল্মের সাইনিং হওয়ার কথা ছিল ২৫শে জুলাই এবং আরেকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের ৩০শে আগস্ট থেকে। কিন্তু সংশ্লিষ্ট দুইজন প্রযোজক এখন নানা সমস্যায় থাকায় তারা আর কাজটি করতে আগ্রহী নন। এসব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই রাজনৈতিক যোগসূত্রের কারণেই তারা এখন পিছিয়ে এসেছেন।

এ ছাড়া অভিনেত্রীর ধারণা, দীর্ঘদিন শিল্পাঙ্গনে এককভাবে ক্ষমতা ধরে রাখা একটি গোষ্ঠী এখন প্রান্তচ্যুত। নতুন গোষ্ঠী কাজ দখল করেছে। দখল করলেও কাজ চলছে তাদের মতো করে। শুধু নিয়ন্ত্রণের হাতবদল হয়েছে।

বাঁধন আরও বলেন, অনেকে বলছে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে- এ রকম না। কিছু সিন্ডিকেট চেঞ্জ হয়েছে। যেটা হয় যে একদল আগে কাজ করতো, এখন আবার আরেক দল দখল করেছে। কিন্তু দখলের পরে আবার তারা কাজ করছে।

তিনি বলেন, আমার একজন কো-আর্টিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মিথ্যা মামলার আসামি করা হয়েছে তাকে। আমার সঙ্গে হয়েছে, আমার আশপাশের মানুষের সঙ্গে হয়েছে। এ রকমটা প্রত্যাশা করিনি।

উল্লেখ্য, এবার কোরবানির ঈদে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত থ্রিলারধর্মী সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমাটিতে তাকে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এখন হতাশ বাঁধন

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার