Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এদেশের মানুষ আবার বিএনপি’কে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় : জাকির

BN DESK
07 October 2025, 04:39 PM পড়তে ১ মিনিট
এদেশের মানুষ আবার বিএনপি’কে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় : জাকির

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র সহ সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের দোসরদের অত্যাচারে অতিষ্ট হয়ে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি’কে দেখতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ধানের শীষে বিপুল ভোট দিয়ে এই আসনকে পুনরুদ্ধার করবে।

তিনি আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বগুড়ার সোনাতলার জাহানাবাদ সিনিয়র আলিম মাদরাসায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের উদ্ভোধন অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। কলেজের অধ্যক্ষ এ কে এম বদরুল হুদা’ র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ কে এম আহসান হাবিব রাজা, পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, প্রভাষক আহসান হাবিব রতন, মুশফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, রুহুল আমিন রঞ্জু, বালুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আহসান হাবিব মোহন, পাভেল আহম্মেদ, জরিফুল ইসলাম, আনিছুর রহমান আনিছ প্রমুখ।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

এদেশের মানুষ আবার বিএনপি’কে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় : জাকির

B
BN DESK | 13 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার