Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

BN DESK
10 October 2025, 10:46 AM পড়তে ১ মিনিট
এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) চরম বিভ্রান্তিকর তথ্যে ছেলের বয়স বাবার চেয়ে ৪৯ বছর বেশি। তথ্যটি অবিশ্বাস্য হলেও কাল্পনিক নয়। আর এই ঘটনাটি এলোমেলো করে দিয়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের বাসিন্দা মো. জিন্নাহর জীবন। এনআইডি সংশোধনের জন্য তিনি দুই বছর ধরে বিভিন্ন সরকারি দপ্তরে ধর্না দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না।

জানা গেছে, অনেক আগে ভোটার হলেও বয়স ভুলের বিষয়টি খেয়াল করেননি মো. জিন্নাহ। নিজের ছেলেকে স্কুলে ভর্তি করতে গিয়ে এই ভুল প্রথম ধরা পড়ে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মো. জিন্নাহর জন্ম ১৯১৮ সালের ৭ সেপ্টেম্বর। সেই অনুযায়ী তার বর্তমান বয়স ১০৭ বছর। অথচ বাস্তবে তার জন্ম ১৯৮৫ সালে। অর্থ্যাৎ এখন তার বয়স মাত্র ৩৯ বছর। পরিচয়পত্র অনুযায়ী মো. জিন্নাহর বাবা কালু পরামানিকের জন্ম ১৯৬৭ সালের ৯ জুন। তার বয়স বর্তমানে ৫৮ বছর। আর মা রবিয়া খাতুনের এনআইডি অনুযায়ী জন্ম ১৯৭২ সালের ১১ জুন। তার বয়স বর্তমানে ৫৩ বছর।

বাস্তবতার সাথে এনআইডির বয়সে বিস্তর ফারাকের কারণে বিপাকে পড়েছেন মো. জিন্নাহ। স্থানীয় একটি স্কুলে নিজের ছেলেকে ভর্তি করাতে চান। স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য প্রয়োজন জন্মনিবন্ধন আর শিশুর জন্মনিবন্ধন করতে প্রয়োজন বাবা-মায়ের অনলাইন জন্মনিবন্ধন। বাবার বয়সজনিত অসংগতির কারণে সব প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী মো. জিন্নাহ বলেন, আমি একজন দিনমজুর। ভোটার আইডি কার্ডের তেমন প্রয়োজন হয় না। যে কারণে এত বড় ভুলও এতদিন আমার চোখে পড়েনি। ছেলের ভর্তি প্রসঙ্গে বিষয়টি সামনে আসে। একাধিকবার উপজেলা নির্বাচন কার্যালয়ে ঘুরেও কাজের কাজ কিছুই হয়নি।

তিনি আরও বলেন, পরিবারের সচ্ছলতা ফেরাতে ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু কিনে লালনপালন করতে চাইছিলাম। ঋণের জন্য সব কাগজপত্র ঠিকঠাক হলেও বয়সজনিত অসংগতির কারণে তা আর পাস হয়নি।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, এটা হয়তো টাইপিং মিসটেক হয়েছে। জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনের জন্য জন্মনিবন্ধন, মা-বাবার এনআইডি, ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্রসহ অনলাইনে আবেদন করলে সংশোধন হয়ে যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার