Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনআইডি সংশোধনে ৯ লক্ষাধিক আবেদন নিষ্পত্তি 

BN DESK
09 October 2025, 11:26 PM পড়তে ১ মিনিট
এনআইডি সংশোধনে ৯ লক্ষাধিক আবেদন নিষ্পত্তি 

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন।

আজ বুধবার (২ জুলাই) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইসি’র এই সিনিয়র সচিব বলেন, কমিশন ক্রাশ প্রোগ্রামে ব্যাপক মনোযোগ দেয়ার জন্য এ অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এছাড়া অপেক্ষমাণ আবেদনগুলোয় বিভিন্ন সমস্যা থাকায় সেগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। তবে এনআইডি সংশোধন আবেদন কমিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করছে কমিশন। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠপর্যায়ে ভোগান্তি কমাতে অভিযোগ আমলে নিয়ে কাজ করছে ইসি। পাশাপাশি এনআইডি’র তথ্য ফাঁস হওয়া ঠেকাতে সিস্টেমে চেঞ্জ আনা হচ্ছে।

এ সময় এনআইডি সেবার ক্ষেত্রে নিজ নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সেবা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

এনআইডি সংশোধনে ৯ লক্ষাধিক আবেদন নিষ্পত্তি 

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার