Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে খাল খনন করবে: নাসির উদ্দিন পাটোয়ারী

BN DESK
13 May 2026, 07:43 AM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেবে, যাতে মাদক পাচার রোধ করা যায়।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে তিনি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে এ কথা বলেন।


গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, `সীমান্ত হত্যা যদি আরো বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ করব। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সীমান্তে যাব। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে বলে অভিযোগ করেন এনসিপি নেতা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কীভাবে, এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরে বসে থাকতে হবে।’

এ সময় এনসিপির মুখ সংগঠক অভিযোগ করেন, কিছুদিন আগে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এখানকার এক সাংবাদিক খুন হয়েছেন। বর্তমানে সাংবাদিকরাও নিরাপদ নন। সাংবাদিকও নিরাপদ না হলে মানুষ কোথায় নিরাপদ- এমন প্রশ্ন তোলেন তিনি।

কসবায় আসার পথে তিনি বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। বলেন, ‘আমি বাংলাদেশের নাগরিক, আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে খাল খনন করবে: নাসির উদ্দিন পাটোয়ারী

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার