Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এপস্টেইন একজন ইসরায়েলি গুপ্তচর ছিল : এফবিআই’র তথ্যদাতা

BN DESK
06 September 2026, 12:19 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) প্রকাশিত লাখো নথির মধ্যে থাকা একটি সরকারি রেকর্ডে দাবি করা হয়েছে, এফবিআইয়ের এক গোপন তথ্যদাতা নিশ্চিত হয়েছিলেন যে কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন একজন ইসরায়েলি গুপ্তচর ছিলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

নথিতে বলা হয়, ওই তথ্যদাতা এফবিআইকে জানান, এপস্টেইনের আইনজীবী অ্যালান ডারশোভিটজ একসময় দক্ষিণ ফ্লোরিডার তৎকালীন মার্কিন অ্যাটর্নি আলেক্স অ্যাকোস্তাকে বলেছিলেন, এপস্টেইন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সরকারি নথিতে উল্লেখ করা হয়, তথ্যদাতা ডারশোভিটজ ও এপস্টেইন মধ্যকার একাধিক ফোনালাপের সময় নোট নিয়েছিলেন। ওই ফোনালাপগুলোর পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ডারশোভিটজকে ফোন করে বিষয়গুলো সম্পর্কে অবহিত হতো বলে নথিতে দাবি করা হয়েছে। নথিতে আরও বলা হয়, জেফরি এপস্টেইন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের ঘনিষ্ঠ ছিলেন এবং তার অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণও নিয়েছিলেন। বারাক বিশ্বাস করতেন, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন অপরাধী। এই আঞ্চলিক ও রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে তথ্যদাতা নিশ্চিত হন যে এপস্টেইন একজন ‘কো-অপ্টেড’ বা নিয়ন্ত্রিত মোসাদ এজেন্ট ছিলেন।

নথিতে একটি মন্তব্য যুক্ত করা হয়েছে, ‘পূর্ববর্তী প্রতিবেদন দেখুন’, তবে এটি কোন প্রতিবেদনের দিকে ইঙ্গিত করছে তা স্পষ্ট নয়। ওই তথ্যদাতা আরও জানান, ডারশোভিটজ তাকে বলেছিলেন, যদি তিনি আবার তরুণ হতেন তাহলে নিজেকে একজন ইসরায়েলি গোয়েন্দা (মোসাদ) এজেন্ট হিসেবে স্টান গান হাতে দেখতে চাইতেন। নথিতে বলা হয়, তথ্যদাতার বিশ্বাস ছিল ডারশোভিটজ নিজেও মোসাদের দ্বারা প্রভাবিত ছিলেন এবং তাদের মিশনের সঙ্গে একাত্ম ছিলেন।

গত সপ্তাহে বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন-সংক্রান্ত সর্বশেষ নথিগুলোতে ডারশোভিটজসহ রাজনৈতিক ও আর্থিক অঙ্গনের বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে বিচার শুরুর অপেক্ষায় থাকাকালে জেফরি এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগে ২০০৮ সালে ফ্লোরিডার একটি আদালতে তিনি অপ্রাপ্তবয়স্কদের পতিতাবৃত্তিতে যুক্ত করার অভিযোগে দোষ স্বীকার করেন। তবে সেই মামলায় দেয়া তুলনামূলক হালকা সাজাকে সমালোচকরা ‘সুইটহার্ট ডিল’ বলে অভিহিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

এপস্টেইন একজন ইসরায়েলি গুপ্তচর ছিল : এফবিআই’র তথ্যদাতা

B
BN DESK | 05 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার