Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এপ্রিলে তিন দল নিয়ে মেয়েদের বিপিএল

BN DESK
12 February 2026, 02:01 AM পড়তে ১ মিনিট

দেশের নারী ক্রিকেটে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও পেশাদারিত্ব বাড়াতে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (ডব্লিউবিপিএল) আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আনুষ্ঠানিকভাবে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে ডব্লিউবিপিএলের প্রথম আসর। যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। দেশের নারী ক্রিকেটের ইতিহাসে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা।

উদ্বোধনী আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল উদীয়মান ক্রিকেটাররা এখানে খেলার সুযোগ পাবেন। দলগুলোর মধ্যে শক্তির ভারসাম্য বজায় রাখতে ড্রাফট পদ্ধতির মাধ্যমে স্থানীয় খেলোয়াড় বাছাই করা হবে।

টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিদেশি পেশাদার ক্রিকেটার সই করানোর সুযোগ পাবে। এর ফলে স্থানীয় নারী ক্রিকেটাররা বিশ্বসেরা তারকাদের সঙ্গে খেলার সুযোগ পাবেন, যা তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ করবে। ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান রুয়াবা দৌলা। তাঁর নেতৃত্বাধীন কাউন্সিল টুর্নামেন্টের সার্বিক সাংগঠনিক বিষয়গুলো তদারকি করবে। তবে ফ্র্যাঞ্চাইজিদের নাম, ড্রাফটের নিয়মাবলি, ভেন্যু এবং সম্প্রচার স্বত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। বিসিবি জানিয়েছে, খুব শিগগিরই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এপ্রিলে তিন দল নিয়ে মেয়েদের বিপিএল

B
BN DESK | 11 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার