Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এফএফএসবির নতুন সভাপতি মসিহউদ্দিন শাকের

BN DESK
04 September 2026, 03:39 AM পড়তে ১ মিনিট
এফএফএসবির নতুন সভাপতি মসিহউদ্দিন শাকের

বিনোদন ডেস্কঃ বরেণ্য চলচ্চিত্রকার, স্থপতি ও দেশের অন্যতম জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। 

গত ১২ জুলাই, শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহ-সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শৈবাল চৌধূরীর সভাপতিত্বে এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় সভায় এফএফএসবির কার্যনির্বাহী কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি ও জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী লাইলুন নাহার স্বেমি গত ১২ ফেব্রুয়ারি প্রয়াত হন।

এফএফএসবির সভাপতির দায়িত্ব পালনরত অবস্থায় স্থপতি লাইলুন নাহার স্বেমির প্রয়াণের ৫ মাস পর দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নেতৃত্বদানের জন্য এফএফএসবির নতুন সভাপতি নির্বাচিত হলেন বরেণ্য চলচ্চিত্রকার, স্থপতি ও দেশের অন্যতম জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকীর্তি ‘সূর্য দীঘল বাড়ী’ এর অন্যতম নির্মাতা হিসেবে মসিহউদ্দিন শাকের খ্যাতিমান। তিনি ছাত্রজীবন থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন। গত শতাব্দীর ষাটের দশক থেকে তিনি চলচ্চিত্র সংসদ সংগঠক, চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্র বিষয়ক সংকলন সম্পাদনা, আলোচনা, প্রবন্ধ উপস্থাপনাসহ চলচ্চিত্রিক সকল বুদ্ধিবৃত্তিক তৎপরতায় ব্যপ্ত ছিলেন।

এফএফএসবির নবনির্বাচিত সভাপতির দায়িত্বগ্রহণের আগপর্যন্ত তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এফএফএসবির নতুন সভাপতি মসিহউদ্দিন শাকের

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার