Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

BN DESK
02 September 2026, 09:05 AM পড়তে ১ মিনিট
এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়া এবং চ্যাম্পিয়নস লিগের বিদায়ের পর ম্যানচেস্টার সিটি’র জন্য এবারের মৌসুমটা হতাশারই বলা যাচ্ছিল। তবে, পেপ গার্দিওলার শিষ্যরা এখনো একটি শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। রবিবার (২৭ এপ্রিল) রাতে এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনালে ২-০ গোলের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সিটি। দলের হয়ে একটি করে গোল করেন রিকো লুইস ও জস্কো গাভার্দিওল। আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য ফাইনালে ক্রিস্ট্যাল প্যালেসের মুখোমুখি হবে গার্দিওলার দল। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগিয়ে যায় ম্যানসিটি। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রিকো লুইস। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলেও সিটি দাপটের সঙ্গেই আধিপত্য ধরে রাখে।

বিরতির পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একবার প্রতিপক্ষের জালে বল জড়ান ক্রোয়াট ডিফেন্ডার গাভার্দিওল। এরপর ব্যবধান ধরে রেখে নির্বিঘ্নেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্কাই ব্লুজরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার