Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এফ এ কাপের শিরোপা স্বপ্ন শেষ আর্সেনালের

BN DESK
04 September 2026, 07:02 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হোঁচট খেয়েছে আর্সেনাল। শেষ মুহূর্তে শে চার্লসের গোলে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি। এতে শিরোপা ডাবলের স্বপ্নও ভেঙে গেছে তাদের।

সাউদাম্পটনের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল আর্সেনালের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। আন্তর্জাতিক বিরতিতে চোটের কারণে ১১ জন খেলোয়াড় জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও কোচ মিকেল আর্তেতা শক্তিশালী একাদশই নামিয়েছিলেন। যেখানে ছিলেন মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ, বেন হোয়াইট ও গ্যাব্রিয়েল মাগালহায়েস। আর্সেনাল বল দখলে আধিপত্য ধরে রাখলেও ভালো সুযোগ তৈরি করে স্বাগতিক সাউদাম্পটনই। ম্যাচের ৩৫তম মিনিটে ডান দিক থেকে জেমস ব্রির ক্রস ঠিকমতো বুঝতে না পেরে ভুল করেন হোয়াইট। সুযোগটি কাজে লাগিয়ে রস স্টুয়ার্ট গোল করে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন আর্তেতা। মাঠে নামেন ভিক্টর গিয়োকেরেস, ননি মাদুয়েকে ও রিকার্দো কালাফিওরি মাঠে নামেন। এরপর গিয়োকেরেস ৬৮ মিনিটে সমতা বাড়ান। গ্যাব্রিয়েলের পাস থেকে হাভার্টজ বল বাড়িয়ে দিলে গোল করেন তিনি। তবে শেষ হাসি হাসে সাউদাম্পটনই। বদলি নামা শে চার্লস টম ফেলোসের পাস পেয়ে নিচু শটে জয়সূচক গোল করেন। শেষ দিকে আর সমতা ফেরাতে পারেনি আর্সেনাল।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এফ এ কাপের শিরোপা স্বপ্ন শেষ আর্সেনালের

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার