Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবারও পারল না চিলি!

BN DESK
02 September 2026, 07:58 AM পড়তে ১ মিনিট
এবারও পারল না চিলি!

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের বিশ্বকাপ হবে রেকর্ড ৪৮ দল নিয়ে। এত লম্বা তালিকাতেও নিজেদের রাখতে পারেনি চিলি। টানা তৃতীয়বার বিশ্বকাপে তারা দর্শক হয়ে থাকবে। মঙ্গলবার বলিভিয়ার মাঠে ২-০ গোলে হারের পর এই আফসোসে পুড়তে হলো দেশটিকে।

২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের বিশ্বকাপ বাছাইয়ের ব্যর্থতার পর দলের তারকা সানচেজ ক্ষমা চাইলেন। তিনি বলেছেন, ‘দুঃখজনক, আমার খারাপ লাগছে। আমি এরকম কিছুর মধ্যে পড়িনি কখনও। দেশবাসীর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে।’ বলিভিয়া এই ম্যাচ জিতে আন্তঃমহাদেশীয় প্লে অফে খেলে বিশ্বকাপে ওঠার সুযোগ বাঁচিয়ে রেখেছে। 

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট। আর্জেন্টিনা সবার আগে সেটি পেয়ে গেছে। ১৬ ম্যাচে বলিভিয়া ১৭ পয়েন্টে অষ্টম স্থানে। প্লে অফ খেলার জায়গা থেকে এক পয়েন্ট পেছনে ভেনেজুয়েলা। আরেক ম্যাচে তারা উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে। চিলি ১০ পয়েন্ট নিয়ে সবার শেষ দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এবারও পারল না চিলি!

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার