Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবারের ঈদে ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী

BN DESK
27 May 2026, 06:05 PM পড়তে ১ মিনিট

এবারের ঈদুল আজহায় সারা দেশে প্রায় ১ কোটি পশু কোরবানি হতে পারে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ।

তিনি বলেন, কোরবানিকে ঘিরে যে অর্থনৈতিক কার্যক্রম তৈরি হয়, তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের উপকারে আসে।

মঙ্গলবার (২৬ মে) কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মো. আমিনুর রশিদ বলেন, এবারের ঈদের বাজার তুলনামূলকভাবে বেশি নিরাপদ। প্রান্তিক খামারি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদে পশু কেনাবেচা করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা অনিরাপত্তার অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া অবৈধভাবে আনা পশুও বাজারে দেখা যায়নি।

তিনি বলেন, হাটগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ ব্যবস্থা এবং চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

এবারের ঈদে ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী

B
BN DESK | 27 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার