Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার ছিটকে গেলেন মার্টিনেজ

BN DESK
02 September 2026, 09:53 AM পড়তে ১ মিনিট
এবার ছিটকে গেলেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা দলে ইনজুরির বড় ধাক্কা লেগেছে। চোট নিয়ে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্প ছাড়লেন লওতারো মার্টিনেজ। ইন্টার মিলান স্ট্রাইকার বাঁ-পায়ের মাংসপেশির ইনজুরিতে পড়েছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে। মার্টিনেজের ইনজুরি নিয়ে এএফএ বলেছে, ‘ফরোয়ার্ড মার্টিনেজকে আসন্ন আন্তর্জাতিক ম্যাচে দলে পাওয়া যাবে না। তিনি ইনজুরিতে পড়েছেন।’

উরুগুয়ের বিপক্ষে ২২ মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় ও ব্রাজিলের বিপক্ষে ২৬ মার্চ সকাল ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বে বড় দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচের দল থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন লিওনেল মেসি। ইনজুরির অস্বস্তি থাকায় বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ ও দুই কোপা আমেরিকা জয়ী আলবিসেলেস্তে তারকা। এর আগে পাওয়া দিবালা ইনজুরিতে পড়ায় দল থেকে বাদ পড়েছেন। মেসি ও মার্টিনেজ না থাকায় হুলিয়ান আলভাজের সঙ্গে নিকোলাস গঞ্জালেস ও থিয়াগো আলমাদা আর্জেন্টিনার আক্রমণভাগ সামলাতে পারেন। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এবার ছিটকে গেলেন মার্টিনেজ

B
BN DESK | 20 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার