Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার ছোটকাকু সিরিজের ‘কিশোরগঞ্জের কিশোরদল’

BN DESK
17 May 2026, 12:53 AM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ জনপ্রিয় গোয়েন্দাভিত্তিক শিশুতোষ টেলিভিশন সিরিজ ‘ছোটকাকু’। আগামী ঈদ উল আজহায় চ্যানেল আইয়ের পর্দায় আসছে ছোটকাকুর নতুন আট পর্ব ‘কিশোরগঞ্জের কিশোরদল’। যথারীতি গল্প প্রখ্যাত কথাসাহিত্যিক ফরিদুর রোজ সাগরের। নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। নির্মাণ করছেন দেশবরেণ্য অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন। এবারের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন, আহসান হাবিব নামি, তাহমিনা সুলতানা মৌ, মারিয়া ফারিহা উপমা’সহ আরো অনেকে।

রাজধানীর উত্তরা’সহ বিভিন্ন লোকেশনে ‘ছোটকাকু’ সিরিজের ‘কিশোরগঞ্জের কিশোরদল’-এর শুটিং চলছে। আফজাল হোসেন বলেন,‘ সত্যি বলতে কী স্কুল জীবন থেকে মাসুদ রানা, দস্যুবনহুর, ফেলুদা, এই কুয়াশা, দস্যু বাহরাম-এই ধরনের দুঃসাহসিক অভিযানগুলো পড়তে ভীষণ ভালোলাগতো। তো যখন সাগরের কক্সবাজারের কাকাতুয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে এটা যদি সাগর নিয়মিত লিখতো তাহলে এটাতো ধারাবাহিক লেখা হতে পারতো। কিন্তু আমার জানা ছিলো না যে সাগর এটা লিখবে বলে মনস্থির করে ফেলেছিলো। এরপর ছয়টা বা সাতটা পর্ব হবার পর আমার মনে হলো যে এটাতো ধারাবাহিকভাবে চলতে পারে। আমরাও এটা ধারাবাহিকভাবে নির্মাণ করে যেতে লাগলাম। আর এটা করতে আমার ভালোলাগে কারণ বাচ্চাদের জন্য এই দেশে তেমন কিছু নির্মিত হয়না। আমি ভীষণ উপভোগ করি। এতো বছর ধরে এই সিরিজে অভিনয় করার কারণে এই সময়ে এসে সম্বোধনটাও বদলেছে, সবাই যে ছোটকাকু ডাকে এটা খুউব মজা লাগে আমার কাছে।’

আহসান হাবিব নাসিম বলেন,‘ অভিনয় জগতে এসে স্বপ্ন ছিলো আফজাল ভাইয়ের পরিচালনায় কাজ করবো। এতোদিন পর হলেও সেই স্বপ্ন পূরণ হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত আমি। প্রতিটিা মুহুর্ত আমি ভীষণ উপভোগ করছি।’

তাহমিনা সুলতানা মৌ বলেন,‘ মিডিয়াতে আমার যাত্রাই শুরু হয়েছিলো আফজাল ভাইয়ের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে। ২০১৯ সালে ছোটকাকু সিরিজের জয় হলো জয়দেবপুরে অভিনয় করেছিলাম। অনেকদিন পর আফজাল ভাইয়ের নির্দেশনায় কাজ করে ভীষণ ভালোলেগেছে। আফজাল ভাইয়ের মতো গুনী নির্মাতা নিয়মিত নির্মাণে থাকলে আমরা অনেক ভালো ভালো কাজ পেতাম।’

উপমা বলেন,‘ আমার পরম সৌভাগ্য হয়েছিলো কিছুদিন আগে আফজাল স্যারের সঙ্গে একই মঞ্চে উপস্থাপনা করার। তবে স্যারের নির্দেশনায় অভিনয় করবো-এটা আসলে কল্পনাতেও ছিলো না। কিন্তু স্যার আমাকে এই সিরিজে অভিনয় করার সুযোগ দিয়েছেন-এটা আমার জন্য সত্যিই পরম পাওয়া।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এবার ছোটকাকু সিরিজের ‘কিশোরগঞ্জের কিশোরদল’

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার