Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছে অরিজিৎ সিং

BN DESK
03 September 2026, 07:57 PM পড়তে ১ মিনিট
এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছে অরিজিৎ সিং

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নির্মাণ করতে যাচ্ছেন প্যান ইন্ডিয়া ছবি। জানা গেছে, সিনেমাটি হবে একটি জঙ্গল অ্যাডভেঞ্চারভিত্তিক। এটি প্রযোজনা করছে মহাবীর জৈনের প্রযোজনা সংস্থা মহাবীর জৈন ফিল্মস। 

বর্তমানে ছবিটির কাস্টিং ও প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই এই ছবিটির শিরোনাম এবং অভিনেতাদের নাম ঘোষণা করা হবে। সিনেমাটির গল্প লিখেছেন অরিজিৎ এবং কোয়েল সিং। মাত্র কয়েক বছরেই সংগীত জগতে অরিজিৎ সিং নিজের যে জায়গা তৈরি করেছেন তা অভাবনীয়। 

বহু বছর ধরে ধারাবাহিকভাবে স্পটিফাইতে সর্বাধিক অনুসরণকারী ভারতীয় শিল্পী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এবার বলিউডে নতুন পরিচয় তৈরির পথে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছে অরিজিৎ সিং

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার