Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার নিরবের সঙ্গে জুটি বাঁধলেন ইধিকা

BN DESK
07 September 2026, 01:07 AM পড়তে ১ মিনিট
এবার নিরবের সঙ্গে জুটি বাঁধলেন ইধিকা

বিনোদন ডেস্ক : ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল শাকিব খানের সঙ্গে বড় পর্দায় জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন। এবার চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বাঁধলেন ওপারের এই অভিনেত্রী। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনচিত্রে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। আফগানিস্তানের কোমল পানীয়র বিজ্ঞাপনটি প্রচারে আসার পর নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপনের গল্পে রয়েছে রোমান্সের ছোঁয়া। এতে দেখা যায়-দুবাইয়ের রোদজ্বলা মরুভূমিতে ইধিকার গাড়ি নষ্ট হয়েছে। দাঁড়িয়ে থাকা ইধিকা ক্লান্ত ও বিরক্ত। এমন সময় পাশ দিয়ে জেমসবন্ড স্টাইলে হেঁটে যান নিরব। তার দৃষ্টিগোচর হয় ইধিকা। দ্বিতীয়বার চিন্তা না করেই কোমল পানীয় ছুঁড়ে দেন তার দিকে। পানীয় পান করতেই তপ্ত মরুভূমিতে বইতে শুরু করে প্রশান্তির বাতাস-দুজনের মাঝে তৈরি হয় এক রোমান্টিক মুহূর্ত।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে চিত্রনায়ক নিরব বলেন, এটি আফগানিস্তানের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন। যদিও এটি বিজ্ঞাপন, তবু পুরোপুরি সিনেমাটিক আবহে নির্মাণ করা হয়েছে। মরুভূমিতে ইধিকার সঙ্গে কাজ করাটা ছিল দারুণ উপভোগ্য। বিজ্ঞাপনটির সুর ও সংগীতায়োজন করেছেন আলভী। গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই, সাথে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এবার নিরবের সঙ্গে জুটি বাঁধলেন ইধিকা

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার