Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার বান্দরবানের থানচির দুই ব্যাংকে ডাকাতি

BN DESK
04 April 2024, 12:33 AM পড়তে ১ মিনিট
এবার বান্দরবানের থানচির দুই ব্যাংকে ডাকাতি

মফস্বল ডেস্ক : বান্দরবানের রুমার পর এবার থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে। আজ বুধবার (৩ এপ্রিল) বেলা ১টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

থানচি সদর ইউপি চেয়ারম্যান অং প্রু ম্রো জানান, বেলা ১টার দিকে থানচি সদরের  শাহজাহানপুরের দিক থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা যা পেয়েছে তা নিয়ে চলে যায়। এরপর তারা আবার ওই তিন গাড়িতে করে শাহজাহানপুরের দিকে চলে।

সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম বলেন, সোনালী ব্যাংকের থানচি শাখায় হামলার খবর পেয়েছি। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। তারা কাজ করছে।  

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমায় নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ১৪টি অস্ত্র লুট করে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

এবার বান্দরবানের থানচির দুই ব্যাংকে ডাকাতি

B
BN DESK | 03 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার