Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার বিশ্বমঞ্চে স্বীকৃতি পেলেন হানিয়া আমির

BN DESK
09 October 2025, 09:15 PM পড়তে ১ মিনিট
এবার বিশ্বমঞ্চে স্বীকৃতি পেলেন হানিয়া আমির

বিনোদন ডেস্কঃ  গ্ল্যামার আর প্রতিভার অনন্য মিশেলে পাকিস্তানি তারকা হানিয়া আমির দিন দিনই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন নতুনভাবে।

একের পর এক সাফল্যে আলোচিত এই অভিনেত্রী এবার পেয়েছেন বিশ্বমঞ্চে বিরল স্বীকৃতি।

আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে পাকিস্তানের জন্য এনেছেন গৌরবের মুহূর্ত।

এমন সাফল্যের মধ্যেই হানিয়ার সাম্প্রতিক গ্ল্যামারাস লুক ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা তিনটি ছবিতে ধরা দিয়েছেন একেবারেই ভিন্ন রূপে।

ছবিগুলোতে তাকে দেখা যায় ঝলমলে গাঢ় মেরুন রঙের লং গাউনে। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন আর শরীরের সঙ্গে মানানসই ফিট কাট তার সাজে এনেছে বাড়তি আভিজাত্য।

 

চুলে হালকা কার্ল, খোলা স্টাইল আর উজ্জ্বল মেকআপে হানিয়া যেন ভক্তদের মুগ্ধতার জোয়ারে ভাসিয়েছেন। ছবিগুলো ঘিরে ভক্তদের প্রশংসা বইছে সোশ্যাল মিডিয়ায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এবার বিশ্বমঞ্চে স্বীকৃতি পেলেন হানিয়া আমির

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার