Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার বিয়ের পিঁড়িতে বসছেন আনুশকা?

BN DESK
03 September 2026, 10:51 AM পড়তে ১ মিনিট

ভারতীয় দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই নতুন করে গুঞ্জন, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ তারকা আনুশকা শেঠি! 

বাহুবলী-তে তার সঙ্গে প্রভাস-এর অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, বাস্তবেও তাদের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই শোনা যায়। অনেকেই ভেবেছিলেন, হয়তো এই জুটিই বাস্তবে গাঁটছড়া বাঁধবেন। তবে সাম্প্রতিক খবর বলছে ভিন্ন গল্প।

শোনা যাচ্ছে, আনুশকা নাকি পরিবারের পছন্দ করা এক ব্যবসায়ীর সঙ্গেই বিয়ের কথা এগিয়ে নিচ্ছেন। দুই পরিবারের সম্পর্কও নাকি দীর্ঘদিনের, আর সেই বন্ধুত্বকেই এবার আত্মীয়তায় রূপ দেওয়ার পরিকল্পনা চলছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে আরো জানা গেছে, বিয়েটা হতে পারে একেবারেই ঘরোয়া পরিবেশে, শুধু কাছের মানুষদের উপস্থিতিতে। যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে বলেই ধারণা ঘনিষ্ঠ মহলের।

এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, পুরো বিষয়টাই গুঞ্জন পর্যায়েই রয়েছে। এখন দেখার পালা, সত্যিই কি চলতি বছরেই নতুন জীবনে পা রাখবেন আনুশকা?

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এবার বিয়ের পিঁড়িতে বসছেন আনুশকা?

B
BN DESK | 18 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার