Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার মেট গালায় দেখা মিলবে না প্রিয়াঙ্কার

BN DESK
03 September 2026, 12:38 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক ঃ ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় ইভেন্টগুলোর মধ্যে একটি হচ্ছে মেট গালা। প্রতি বছরই সেখানে থাকে তারকাদের ঝলমলে উপস্থিতি। আর সেই তালিকায় নিয়মিতভাবেই আলাদা করে নজর কাড়েন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনব পোশাক আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে লাল গালিচায় তার প্রতিটি পদচারণাই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। সঙ্গে থাকেন স্বামী নিক জোনাস- এই জুটির উপস্থিতি যেন অনুরাগীদের জন্য বাড়তি আকর্ষণ। তবে এ বছর সেই পরিচিত দৃশ্যটি নাও দেখা যেতে পারে।

শোনা যাচ্ছে, ব্যস্ততার কারণে এবারের আয়োজনে অংশ নিতে পারছেন না প্রিয়াঙ্কা। যদিও তার পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও ঘনিষ্ঠ মহল বলছে, সময়ের সংকটই এর প্রধান কারণ। বর্তমানে একাধিক ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বিদেশের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি তিনি যুক্ত রয়েছেন নির্মাতা এস এস রাজামৌলি-এর নতুন ছবি ‘বারাণসী’র কাজেও।

জানা যাচ্ছে, এই ছবির শুটিং চলছে দূরবর্তী লোকেশনে, যার জন্য দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট সময়সূচিতে বাঁধা রয়েছেন তিনি। এমনকি মে মাসের প্রথম সপ্তাহ আগেই অন্য কাজের জন্য নির্ধারিত থাকায় তা পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। প্রিয়াঙ্কার এই ব্যস্ত সময়সূচিই এবারের মেট গালা-তে তার অনুপস্থিতির কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।

তবে শেষ মুহূর্তে কোনো চমক আসবে কি না, সেই আশা এখনো ছাড়েননি ভক্তরা। ২০১৭ সালে প্রথমবার এই আয়োজনে অংশ নিয়ে নজর কাড়েন প্রিয়াঙ্কা। সে বছর তার অভিনব পোশাক এবং উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এরপর প্রতি বছরই ভিন্নধর্মী সাজে হাজির হয়ে নতুন ট্রেন্ড তৈরি করেছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

এবার মেট গালায় দেখা মিলবে না প্রিয়াঙ্কার

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার