Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবি পার্টির নেতার হ্যাচারিতে চুরির অপবাদে যুবককে হত্যা

BN DESK
01 September 2026, 05:37 PM পড়তে ১ মিনিট
এবি পার্টির নেতার হ্যাচারিতে চুরির অপবাদে যুবককে হত্যা

নিউজ ডেস্ক:  কক্সবাজার সদরের খুরুশকুলস্থ আল্লাওয়ালা নামে একটি হ্যাচারিতে আলী আকবর (২৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর স্থানীয় কুলিয়া পাড়ার বাসিন্দা।

ওই হ্যাচারির মালিক জাহাঙ্গীর কাশেম আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান।

নিহতের পরিবারের দাবি, মাছ চুরির অপবাদে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনা জানাজানি হলে পর রাত ১টার দিকে মরদেহ উদ্ধারের সময় উত্তেজিত জনতা জাহাঙ্গীর কাশেমের ছেলে রাইয়ান কাশেমের ওপর আক্রমণ করে। একপর্যায়ে তিনি হ্যাচারির পানিতে নেমে আত্মরক্ষার চেষ্টা চালালে উত্তেজিত লোকজন সেখানে নেমে তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজারের সক্রিয় নেতা বলে জানা গেছে।

হামলার আগে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর ছাড়া পেতে প্রহরীদের আঘাত করলে আত্মরক্ষার্থে নিরাপত্তা প্রহরীরা পাল্টা আঘাত করেন। এতে মারা যান আলী আকবর।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, হ্যাচারির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং হোসাইন ও মিজান নামে দুজনকে আটক করে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষায় পুলিশ হেফাজতে ঘটনাস্থল থেকে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়। তবে সোমবার বেলা ১টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ চলছে। রাইয়ান কাশেম পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

এবি পার্টির নেতার হ্যাচারিতে চুরির অপবাদে যুবককে হত্যা

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার