Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এমন স্বামী পেয়ে আমি নামাজ পড়েছি, ছেড়ে চলে গেল

BN DESK
06 September 2026, 11:39 AM পড়তে ১ মিনিট
এমন স্বামী পেয়ে আমি নামাজ পড়েছি, ছেড়ে চলে গেল

চট্টগ্রাম সংবাদদাতা: গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে বেশ ঘটা করে আকদ (বাগদান) করেছিলেন হাটহাজারী উপজেলার বাসিন্দা রায়হান নওশাদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নববধূর হাতে হাত রাখা ছবি পোস্টও দেন তিনি। শনিবার যান শ্বশুর বাড়ি, পর দিন পাড়ি জমান না ফেরার দেশে। গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদারহাটে লরির ধাক্কায় নিহত হন রায়হান। সোমবার সকাল ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

নিহত রায়হান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

জানা যায়, উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়ারহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে রায়হান। দুই বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আকদ হয়। পর দিন শনিবার যান শ্বশুর বাড়ি। রোববার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে ডিউটি শেষে কর্মস্থল থেকে ফেরার পথে সীতাকুন্ডু থানার ডিসি পার্কের সামনে লরি ধাক্কা দেয় রায়হানের মোটরসাইকেলকে। সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় গুরুতর আহত হন তার সহকর্মী মবিনুল ইসলাম।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশেক জানান, সড়কে লরির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান রায়হান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত মবিনুলের বুকের হাড় ও হাতের আঙুল ভেঙে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাউমাউ করে কাঁদছিলেন নওশাদের নববিবাহিত স্ত্রী সানজিদা সূচি। তার হাতে বিয়ের মেহেদি।

মাত্র দুই দিন আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানজিদা। কিন্তু কে জানতো, দুই দিনের ব্যবধানে স্বামীর লাশের সামনে দাঁড়াতে হবে তাকে।

হাসপাতালের সামনে কান্নাজড়িত কণ্ঠে সানজিদা বলছিলেন, ‘আমার নওশাদকে বলেছিলাম তুমি বাইক বিক্রি করে দাও, আমাকে বলেছে বাইক বিক্রি করে দিলে আমাকে আলাদা থাকতে হবে। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবা? ‘আমি বলেছি না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকবো না। আমার নওশাদ আমাকে ছেড়ে চলে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

এমন স্বামী পেয়ে আমি নামাজ পড়েছি, ছেড়ে চলে গেল

B
BN DESK | 05 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার