Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এমবাপেকে দয়া করে একা থাকতে দিন : ফ্রান্স কোচ

BN DESK
02 September 2026, 12:10 PM পড়তে ১ মিনিট
এমবাপেকে দয়া করে একা থাকতে দিন : ফ্রান্স কোচ

স্পোর্টস ডেস্ক : গত কয়েক মাস ভালো যাচ্ছে না ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এবাপের। ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকেও বাদ পড়েছেন তিনি। এখন এমবাপেকে নিয়ে প্রশ্ন করলেও যেন বিরক্ত হন ফরাসি কোচ দেদিয়ের দেশম।

আজ বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে হোমম্যাচ খেলবে ফ্রান্স। এই ম্যাচে এমবাপেকে দলে রাখেননি দেশম। ফরাসি তারকা দলে না থাকলেও আগ্রহের কেন্দ্রে থাকেন সব সময়। এমবাপেকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠাও স্বাভাবিক। ইহুদিবাদীদের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন দেশম। সেখানে সাংবাদিকরা এমবাপেকে নিয়ে প্রশ্ন করেন। দেশম প্রথমে মজার ছলে নিলেও পরবর্তীতে বেশ গুরুত্ব দিয়েই প্রশ্নের উত্তর দেন। দেশম বলেন, ‘শোনেন, আমি আপনাকে যা বলেছিলাম এখনও তাই বলছি। আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন এবং ব্যাখ্যা করতে পারেন। আগামীকাল (আজ) আমার একটি খেলা আছে। এখানে ২৩ জন খেলোয়াড় আছে। কিলিয়ান (এমবাপে) এখানে নেই। দয়া করে তাকে একা থাকতে দিন।’

ফ্রান্সের আগের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষেও দলে ছিলেন না এমবাপে। সে সময় উরুর সামান্য ইনজুরির কারণে তাকে রাখা হয়নি। কিন্তু এবার ফর্মের কারণে তাকে বাদ পড়তে হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এমবাপেকে দয়া করে একা থাকতে দিন : ফ্রান্স কোচ

B
BN DESK | 14 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার