Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এমবাপ্পের জ্বর, ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় রিয়াল

BN DESK
02 September 2026, 07:44 AM পড়তে ১ মিনিট
এমবাপ্পের জ্বর, ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় রিয়াল

স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপে আজ বুধবার রাতে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের আগেই দুশ্চিন্তায় পড়েছে দলটি। কারণ, দলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার অনুশীলনেই আসেননি। রিয়ালের পক্ষ থেকে ইএসপিএনকে জানানো হয়, হালকা জ্বরে ভুগছেন ফরাসি ফরোয়ার্ড। ফলে আজকের ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

রিয়ালের নতুন কোচ জাবি আলোনসো বলেন, ‘সকালে কিলিয়ান কিছুটা ভালো লাগছিল, কিন্তু মাঠে নামার মতো যথেষ্ট ফিট নয়। এখানকার আবহাওয়াও বেশ গরম। সকালে তার শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।’

গত মৌসুমে রিয়ালের জার্সিতে দারুণ ফর্মে ছিলেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৪৩ গোল। তবে মৌসুম শেষে রিয়াল লা লিগায় দ্বিতীয় এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই। এমবাপ্পের পাশাপাশি আরও কয়েকজন তারকার অংশগ্রহণ নিয়েও রয়েছে সংশয়। রক্ষণভাগের আন্তোনিও রুডিগার, দানি কারভাহাল, এডার মিলিতাও এবং মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এখনো পুরোপুরি ফিট নন।

আলোনসো জানান, ‘রুডিগার দারুণভাবে পুনর্বাসন করছে। দ্রুতই ফিরতে পারে। কামাভিঙ্গাও দ্রুত সেরে উঠছে। তবে কারভাহাল আর মিলিতাওর ক্ষেত্রে কিছুটা সময় লাগবে।’ নতুন কোচ হিসেবে আলোনসোর জন্য এটি প্রথম বড় মঞ্চ। মৌসুমের শুরুতে দলকে শিরোপা এনে দিতে চান তিনি। তার অধীনে আরও শক্তিশালী দল গড়তে রিয়াল দলে ভিড়িয়েছে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও তরুণ ডিফেন্ডার ডিন হুইসেনকে। সংবাদ সম্মেলনে হুইসেন বলেন, ‘আলোনসো একজন দারুণ কোচ। স্পষ্ট কৌশল আছে তার। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই সফল তিনি। তার অধীনে খেলতে আমরা সবাই রোমাঞ্চিত।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এমবাপ্পের জ্বর, ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় রিয়াল

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার