Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

BN DESK
04 May 2026, 03:48 AM পড়তে ১ মিনিট

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মে মাসের জন্য দাম নির্ধারণ করেছে সরকার। এতে দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৪০ টাকায় পাওয়া যাবে।

রোববার (৩ মে) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত এপ্রিল মাসেই দুই দফায় বাড়ানো হয় এলপিজির দাম। এপ্রিলের শুরুতে প্রতি কেজিতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এরপর গত ১৯ এপ্রিল প্রতি কেজিতে বাড়ানো হয় ১৭ টাকা ৬২ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। গত মাসের (এপ্রিল) এই দাম মে মাসেও বহাল থাকলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার