Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

BN DESK
10 October 2025, 06:17 PM পড়তে ১ মিনিট
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

সেপ্টেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন বিকেল ৩টায় এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর ঘোষিত সেপ্টেম্বর মাসের সিপি মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির মূল্য সমন্বয় করা হবে।


এর আগে, সর্বশেষ গত ৩ আগস্ট এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

একই দিনে ঘোষণা আসবে অটোগ্যাসের নতুন দামেরও। ৩ আগস্ট সর্বশেষ সমন্বয়ের সময় অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল (মূসকসহ)।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার