Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল

BN DESK
09 October 2025, 12:52 PM পড়তে ১ মিনিট
এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্কঃ নিরাপত্তা শঙ্কা দেখিয়ে পাকিস্তান সরে যাওয়ায় এএইচএফ মেনস হকি এশিয়া কাপে সুযোগ আসে বাংলাদেশের। আজ সকালেই আসরটিতে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল। 

আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারের শুরু হবে টুর্নামেন্টটি। গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশ সরাসরি এশিয়া কাপে খেলার যোগ্যতা পায়নি। তবে পাকিস্তানের না খেলার কারণে সুযোগ পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

আগস্টে ১৪ দিনের প্রস্তুতি নিতে পেরেছে বাংলাদেশ। তবে অল্প অনুশীলনেও এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আশাবাদী প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব, ‘ছেলেরা শেষ ১৪ দিনে সর্বোচ্চ চেষ্টা করেছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই কিছু ভালো করতে পারবে।’

আগামী বুধবার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দুই কোয়ার্টারের একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে কাজাখস্তানের বিপক্ষে। এশিয়া কাপে লাল-সবুজের দল পড়েছে পুল ‘বি’-তে। বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার