Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এশিয়ান আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ

BN DESK
28 March 2026, 12:52 AM পড়তে ১ মিনিট

ফুটবলে ভিয়েতনামের বিপক্ষে জয় না পেলেও আরচ্যারিতে ঠিকই প্রতিশোধ নিল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি টুর্নামেন্টে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

শুক্রবার সকালে অনুষ্ঠিত ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বাংলাদেশের তিন আর্চার—হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য। শুরু থেকেই নিয়ন্ত্রিত শুটিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ২৩১-২২৫ পয়েন্টে জয় নিশ্চিত করে। ৬ পয়েন্টের ব্যবধানে ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে টুর্নামেন্টে বাংলাদেশ একক কিংবা মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনালে উঠতে পারেনি। তবে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ধারাবাহিক পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নেয় দলটি এবং শেষ পর্যন্ত সেখানেই আসে সাফল্য।

বাংলাদেশের আর্চারিতে এতদিন বড় সাফল্য এসেছে মূলত রিকার্ভ বিভাগে।

গত বছর একই আসরে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জিতেছিলেন আর্চার আব্দুর রহমান আলিফ। তবে এবার কম্পাউন্ড বিভাগেও গুরুত্ব বাড়ানোর ফল মিলেছে স্বর্ণ জয়ের মাধ্যমে।

এদিকে এই সাফল্যের পর বাংলাদেশ আর্চারি ফেডারেশন এবং এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এশিয়ান আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার