Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এশিয়ান কাপে স্বর্ণ জিতলেন টাইগার আলিফ

BN DESK
03 September 2026, 06:34 PM পড়তে ১ মিনিট
এশিয়ান কাপে স্বর্ণ জিতলেন টাইগার আলিফ

স্পোর্টস ডেস্ক:  সিঙ্গাপুরে এশিয়ান কাপ আরচ্যারির রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রুদ্ধশ্বাস এক ফাইনালে জাপানের গাকুতো মিয়াতাকে হারিয়ে সোনার পদক জিতেছেন তরুণ আর্চার আব্দুর রহমান আলিফ। ৬-৪ সেট পয়েন্টে জয়ের মাধ্যমে দেশের গর্ব হয়ে উঠেছেন বিকেএসপির এই তরুণ।


প্রথম দুই সেটেই ছিল আলিফের দারুণ নিয়ন্ত্রণ। প্রথম সেটে ২৮ এবং দ্বিতীয় সেটে ২৯ পয়েন্ট স্কোর করে প্রতিপক্ষকে চাপে ফেলেন তিনি। প্রতিদ্বন্দ্বী মিয়াতা যথাক্রমে ২৭ ও ২৮ পয়েন্ট করলেও, এগিয়ে ছিলেন বাংলাদেশের আলিফ। শুরুতে ৪-০ ব্যবধানে লিড নেওয়ার পর দৃশ্যপট কিছুটা বদলায়।

তৃতীয় ও চতুর্থ সেটে ফিরে আসে জাপানি প্রতিপক্ষ। এক সময় সেট পয়েন্ট সমতায় (৪-৪) চলে আসে ম্যাচ। তখন ফাইনালের উত্তেজনা চরমে পৌঁছায়। শেষ সেটে স্বর্ণের জন্য প্রাণপণ লড়াই হয়। সেখানে আলিফ তার স্নায়ু ধরে রাখেন দুর্দান্তভাবে। তিনি ২৯ পয়েন্ট তুলে নেন শেষ সেটে, যেখানে মিয়াতা করতে পারেন মাত্র ২৬। এতেই নিশ্চিত হয়ে যায় স্বর্ণ জয়।

সোনাজয়ের আনন্দে ম্যাচ শেষেই আলিফকে ১ হাজার সিঙ্গাপুর ডলারের আর্থিক পুরস্কার দেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

আলিফ গত কয়েক বছর ধরে বিকেএসপিতে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। জাতীয় পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের জাত চেনালেন। এই সোনা শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের আর্চারি ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এশিয়ান কাপে স্বর্ণ জিতলেন টাইগার আলিফ

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার