Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এশিয়ার দলের কাছেও হার ম্যানইউ’র

BN DESK
02 September 2026, 08:18 AM পড়তে ১ মিনিট
এশিয়ার দলের কাছেও হার ম্যানইউ’র

স্পোর্টস ডেস্ক : কোচের পর কোচ যায়, খেলোয়াড় আসে-যায়; ভাগ্যের পরিবর্তন নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। সদ্য সমাপ্ত লিগ মৌসুমে ১৫তম স্থানে থেকে শেষ করেছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি। শিরোপা জেতার সবশেষ সুযোগ ইউরোপা লিগের ফাইনালে হেরেছে টটেনহ্যাম হটস্পারের কাছে। নতুন মৌসুম শুরুর আগে স্বস্তিতে নেই রুবেন আমোরিম। তার দল এবার হেরেছে মালয়েশিয়া সফরেও।

গতকাল বুধবার (২৮মে) মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে এশিয়ান অলস্টার দলের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটিতে ১-০ গোলে হেরে গেছে ইংলিশ জায়ান্টরা। ম্যাচটির দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি আসে মাউং মাউং লুইনের পা থেকে।

প্রীতি ম্যাচ হওয়ায় এদিন দুদলই স্কোয়াডের প্রায় সকলেই মাঠে নামার সুযোগ করে দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডের তৃতীয় গোলরক্ষক আলতাই বায়েন্দির বাদে সকলই মাঠে নেমেছেন। কিন্তু কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি কেউই। বলের দখল বা আক্রমণে ম্যান ইউনাইটেডই এগিয়ে ছিল। এশিয়ান দলটি মাত্র দুটি শট লক্ষ্যে রেখেই একটি গোল আদায় করে নিয়েছে। ম্যাচের ৭১ মিনিটে মাউং মাউং লুইন গোলটি করেন।

এই হারের পর ম্যান ইউনাইটেডের কোচ আমোরিম তার পরিবর্তন তত্ত্ব বলেন, ‘আমরা এটা জানি এবং আমরা অ্যাস্টন ভিলা ম্যাচের পর এটা আলাপ করেছি এবং আমরা এমন একটা দলের বিপক্ষে বেশ ভালো খেলেছি যারা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে চেষ্টা করছিল। আজকের দিনটা (এশিয়ান অলস্টারের কাছে হার) পুরোপুরি আলাদা। আমার সবচেয়ে বড় চাওয়া আমাদের এই অনুভূতি থাকতে হবে যে, প্রতিটা ম্যাচ জিততে হবে, এমনকি রাস্তায় খেলা ছোট ম্যাচেও-প্রতিটি খেলা, প্রশিক্ষণেও। এর জন্যই আমাদের প্রতিটি খেলোয়াড়কে উৎসাহিত করতে হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এশিয়ার দলের কাছেও হার ম্যানইউ’র

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার