Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এশিয়ার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

BN DESK
02 September 2026, 07:56 AM পড়তে ১ মিনিট
এশিয়ার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টানা ষষ্ঠবার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার তারা বাছাইপর্বে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে এই সাফল্য পেয়েছে। 

জাপানের বিপক্ষে ১-০ গোলে জেতার পর অস্ট্রেলিয়াকে ১২ বছরে প্রথমবার সরাসরি বিশ্বকাপে খেলার জন্য জেদ্দায় সৌদি আরবের কাছে পাঁচ গোলের কমে হারলেই চলতো। ১৯ মিনিটে আব্দুলরহমান আল ওবুদের গোলে সৌদি আরব অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়ায়। তারপর বিরতির আগে ৪২ মিনিটে কনর মেটকাফেকে দিয়ে সমতা ফেরান মিচেল ডিউক। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে তিনি নিজে গোল করেন। নিজের ১০০তম ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক  ও কিপার ম্যাট রায়ান ৮৪ মিনিটে সেলিম আল দাওসারির পেনাল্টি শট ঠেকিয়ে দলকে জেতাতে ভূমিকা রাখেন।

জাপানের পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটলো অস্ট্রেলিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

এশিয়ার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার