Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এশিয়া কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

BN DESK
03 September 2026, 04:39 PM পড়তে ১ মিনিট
এশিয়া কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ শুরু হতে বাকি এক মাস। বেশিরভাগ দল খেলার মধ্যে থাকলেও বাংলাদেশের আপাতত ম্যাচ নেই। তাই বলে বসে নেই টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার (৬ আগস্ট) থেকে শুরু হলো প্রস্তুতি ক্যাম্প। ট্রেনার নিক লির অধীনে আজ ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটাররা।

আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে বাংলাদেশের এই প্রস্তুতি। এরপর শুরু হবে মূল অনুশীলন। পাঁচদিনের ক্যাম্প সেরে বাংলাদেশ দল পাড়ি দেবে সিলেটে। ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে আবাসিক ক্যাম্প। মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন লিটন-তামিমরা। সিরিজ শুরুর আগ পর্যন্ত চলবে ক্যাম্প।

আগামীকাল বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে নতুন পাওয়ার হিটিংয় কোচ জুলিয়ান উডের। প্রধান কোচ ফিল সিমন্স যোগ দেবেন আগামী সপ্তাহে। বর্তমানে তিনি ছুটিতে আছেন।

 

গত ৪ আগস্ট এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ‍ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে আছেন অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ‘এ’ দলের পাঁচজন ক্রিকেটার।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান আর হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ। টাইগারদের সবগুলো ম্যাচই হবে দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

এশিয়া কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার