Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

BN DESK
04 September 2026, 11:55 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার হলে এক শিক্ষার্থীর মাথার ওপর সিলিং ফ্যান খুলে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে তার মাথার একপাশে আঘাত লাগে এবং কেটে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

আজ রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. নিয়ামুল হাসান, তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ কক্ষের একটি সিলিং ফ্যান খুলে তার মাথার ওপর পড়ে। এতে তিনি সামান্য আহত হন। ঘটনাটি ঘটার পর কক্ষে থাকা অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনায় একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তিনি আবার পরীক্ষায় অংশ নেন। আহত হওয়ায় সময় নষ্ট হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের কিছু কক্ষে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, ঘটনাটি নিশ্চিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

B
BN DESK | 26 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার