Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

BN DESK
04 September 2026, 10:50 PM পড়তে ১ মিনিট

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন অগ্রগতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিতে চাই। আজকের ঈদের দিনে এটাই প্রত্যাশা।

আজ শনিবার (২১ মার্চ) সকালে কক্সবাজারের পেকুয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সর্বশেষ বিদেশ সফরে ‘ইন্টারন্যাশনাল ফ্রড সামিট’ এ অংশগ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ফ্রড বা ডিজিটাল স্ক্যাম বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে, কীভাবে এই সমস্যার বৈশ্বিক মোকাবিলা করা যায় সে লক্ষ্যে সামিটটি জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে এবং কৌশল প্রণয়ন করা হয়েছে। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। 

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন,  আমরা এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি সব সময়। যাতে বর্তমান সাহায্য বহাল থাকে এবং ভবিষ্যতে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে নিজেদের দেশে প্রত্যাবাসন করা যায়। একই সাথে এ বিষয়ে জাতিসংঘের প্রচেষ্টা যেন আরও বৃদ্ধি পায় আমরা সে আহ্বান জানাই।

নামাজ শেষে তিনি নিজ বাসভবনে স্থানীয় মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

B
BN DESK | 21 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার