Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ

BN DESK
10 April 2026, 05:09 PM পড়তে ১ মিনিট

ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়, যা পরে মুজিবনগর সরকার নামে পরিচিতি পায়। এই সরকারই মুক্তিযুদ্ধকে সংগঠিত ও পরিচালনার জন্য রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো তৈরি করে। 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং মন্ত্রী হিসেবে এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামান প্রমুখ শপথ নেন। 

সরকার গঠনের এক সপ্তাহ পর ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) নিভৃত এক আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ নেয় স্বাধীন বাংলার এই অস্থায়ী বিপ্লবী সরকার। এই আমবাগানকে পরে ‘মুজিবনগর’ নামকরণ করে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।

প্রবাসী এই সরকারের নেতৃত্বে নয় মাস সশস্ত্র যুদ্ধ শেষে বাংলাদেশ বিজয় অর্জন করে। রাজনৈতিক কর্মকান্ড, কূটনৈতিক ও প্রচার ক্ষেত্রে বিশ্ব জনমত গঠন করতে সক্ষম হয়েছিল সেদিনের অস্থায়ী সরকার। এই সরকারের  এই সরকারের দক্ষতার ফলেই মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায়। যার ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে। তাই ১০ এপ্রিল সরকার গঠন ছিল অত্যন্ত দূরদর্শী ও সফল সিদ্ধান্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার