Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওটিটি নিষিদ্ধে সাধুবাদ জানালেন কঙ্গনা রানাওয়াত

BN DESK
03 September 2026, 07:30 PM পড়তে ১ মিনিট
ওটিটি নিষিদ্ধে সাধুবাদ জানালেন কঙ্গনা রানাওয়াত

অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে সম্প্রতি ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দর্শকদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে— এমন অভিযোগেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সেই নিষেধাজ্ঞাকেই এবার সাধুবাদ জানালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 

ভারত সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উল্লেখ করে অভিনেত্রী বলেছেন, আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ আর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই ধরনের পদক্ষেপ বহু আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। অবৈধ কনটেন্ট ছড়ানো এই মাধ্যমগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।

ল্লেখ্য, কিছু ভারতীয় ওটিটি অ্যাপে দীর্ঘদিন ধরেই ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট ও অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সংশ্লিষ্ট অ্যাপগুলোকে। এবার সরকারের সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেইসব প্ল্যাটফর্ম।

নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর তালিকায় রয়েছে— ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘মুডেক্স’, ‘হিটপ্রাইম’, ‘হলচল অ্যাপ’, ‘ট্রিফ্লিকস’, ‘শো-এক্স’ উল্লেখযোগ্য।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ওটিটি নিষিদ্ধে সাধুবাদ জানালেন কঙ্গনা রানাওয়াত

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার