Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওবামাকে গ্রেপ্তারের ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

BN DESK
02 September 2026, 11:46 PM পড়তে ১ মিনিট
ওবামাকে গ্রেপ্তারের ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের একটি এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করেছেন। সোমবার এই ভিডিও পোস্ট করে বারাক ওবামার ওপর তার আক্রমণ আরো তীব্র করলেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রুথ সোশ্যালে পোস্ট করা ভিডিওটিতে দেখা গেছে, ওবামাকে দুই এফবিআই এজেন্ট হাতকড়া পরিয়ে দিচ্ছেন। এসময় ট্রাম্পকে বসে হাসতে দেখা যায়। ভিডিওটির শেষে কমলা রঙের জাম্পস্যুট পরা ওবামাকে কারাগারের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সমালোচকরা ট্রাম্পের এই ভিডিওর তীব্র সমালোচনা করে বলেছেন, এটি ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ কাজ। সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেছেন,  ওবামা ‘উচ্চ-স্তরের নির্বাচনী জালিয়াতি’ করেছেন।

গত সপ্তাহে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড জানিয়েছিলেন, ২০১৬ সালের নির্বাচনের পর ট্রাম্পের প্রেসিডেন্সি ঠেকাতে ওবামার সাবেক কর্মকর্তারা ট্রাম্প-রাশিয়া যোগসাজশের তত্ত্ব তৈরি করেছিলেন। এ ব্যাপারে ‘চমৎকার’ এবং ‘অপ্রতিরোধ্য’ প্রমাণ তার কাছে রয়েছে। তিনি  ওবামা প্রশাসনের বিচারের আহ্বান জানিয়েছেন। তুলসি এক্স-এ এক পোস্টে লিখেছিলেন, ‘আমেরিকানরা অবশেষে সত্য জানতে পারবে যে কীভাবে ২০১৬ সালে, ওবামা প্রশাসনের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিরা গোয়েন্দা তথ্যকে রাজনীতিকরণ এবং অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন, যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলা অভ্যুত্থানের ভিত্তি তৈরি করা হয়েছিল। এটি আমেরিকান জনগণের ইচ্ছাকে বিকৃত করে এবং আমাদের গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে দুর্বল করে দেয়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ওবামাকে গ্রেপ্তারের ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার