Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

BN DESK
10 October 2025, 10:28 AM পড়তে ১ মিনিট
ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

ওমরাহ হজ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে পরিচিতি পাওয়া লামিমা লাম। কিছুদিন আগেই ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

আজ বুধবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কার সামনে হিজাব পরিহিত একটি ছবি পোস্ট করে জানালেন, তিনি ওমরাহ সম্পন্ন করেছেন।

সেই পোস্টে লামিমা লাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ।

আমার প্রথম ওমরাহ সম্পন্ন।

লামিমার সেই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে। সেখানে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমিও। তিনি লেখেন, ‘মাশা আল্লাহ’।

পাঁচ বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তৃতীয় মৌসুম দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন লামিমা লাম। এরপর ‘অসময়’, ‘টাকার মেশিন’ ও ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান। এখন তাকে দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তিতে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার