Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওমান প্রবাসী ৪ ভাইয়ের একসঙ্গে মৃত্যু 

BN DESK
14 May 2026, 07:59 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী বাংলাদেশি চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দেশে থাকা এক ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য বেরিয়েছিলেন বলে জানা গেছে।

গাড়ির এসি বিস্ফোরণ বা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির পুলিশ।মৃত চার ভাইয়ের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। এ ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।স্থানীয় সূত্র জানায়, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। দেশে থাকা এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তার বিয়ের কেনাকাটা করতেই ওমানে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল ৮টার দিকে ওমানের স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব বলেন, ওমানে অবস্থানরত একই এলাকার বাসিন্দা বাবুর মাধ্যমে তারা ঘটনাটি জানতে পারেন। বাবুর বরাত দিয়ে তিনি বলেন, কেনাকাটার জন্য বের হওয়ার পর মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে চার ভাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতের দিকে ঘটনাটি ঘটলেও বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে এসি চালু রেখে ঘুমানোর সময় গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।ইয়াকুব জানান, নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে বাবু পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। বর্তমানে মরদেহগুলো রুস্তাক থানা হেফাজতে রয়েছে। পরে সেগুলো মাস্কাটে নেওয়া হবে বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ওমান প্রবাসী ৪ ভাইয়ের একসঙ্গে মৃত্যু 

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার