Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রামুতে মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

BN DESK
11 March 2026, 10:49 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারের রামুতে মুক্তিপনের দাবিতে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে (১০ মার্চ) রাতে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার সুইচ গেইট এলাকা এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

অপহৃত শিশু ইয়াছিন আরাফাত (৬) জোয়ারিয়ানালা ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার মোহাম্মদ জাহেদের ছেলে।

অভিযুক্ত নূর হোসেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ঘোনারপাড়া এলাকার বাসিন্দা এবং শিশুর দূর সম্পর্কের চাচা।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গত ১০ মার্চ মঙ্গলবার রাত ১১টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের কহিনুর আক্তার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তিনি একজন দিনমজুর। প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে গেলে তার অবুঝ দুই শিশুকে ঘরে রেখে যান। এ সুযোগে অজ্ঞাত ব্যক্তি তার ছেলে ইয়াছিন আরাফাতকে (৬) অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। এমন সংবাদ পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার সুইচ গেইট এলাকা থেকে অপহরণকারী নূর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে অপহৃত শিশু ইয়াছিন আরাফাতকে উদ্ধার করা হয়।

ওসি বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে শিশুর পিতার সঙ্গে অপহরণকারীর আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধের জেরে টাকা আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়। শিশুকে তার মা কহিনুর আক্তারের হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এলাকা: কক্সবাজার রামু
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রামুতে মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার