Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

BN DESK
04 September 2026, 11:49 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় ঘুষ দাবির অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ইমরান হোসেন সজীব, সাবেক এডিসি নাজিম উদ্দিন আহমদসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার জেলা জজ আদালত আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট নথি তলবের নির্দেশ দেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক আখতার আলমের আবেদনে দায়ের করা মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে অফিস সহকারী অনিক দে ও নিম্নমান সহকারী মোহাম্মদ এমরানকে। অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী পাওনা টাকা ছাড় করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘুষ দাবি করেন।

তবে অভিযুক্ত এডিসি ইমরান হোসেন সজীব অভিযোগ অস্বীকার করে বলেন, আদালতের নির্দেশ ছাড়া আখতার আলমের নামে চেক ইস্যুর সুযোগ ছিল না, বরং সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা আড়াল করতেই এ মামলা করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, আইনি ভিত্তি না থাকা সত্ত্বেও আখতার আলম ভূমি অধিগ্রহণ শাখা থেকে চেক নিতে চাপ দিয়ে আসছিলেন। আদালতের আদেশে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার