Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকা থেকে ১৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

BN DESK
09 October 2025, 07:16 PM পড়তে ১ মিনিট
কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকা থেকে ১৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক:  কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা থেকে দুই বস্তা ভর্তি ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। বুধবার (৭ মে) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় উক্ত এলাকায় দুই ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে হেটে যেতে দেখা যায়। তখন কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে তারা বস্তা দুটি পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। মাদকপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকা থেকে ১৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার