Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারের রামুতে ছেলের গুলিতে বাবা নিহত

BN DESK
05 September 2026, 12:47 AM পড়তে ১ মিনিট

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে গুলি করলো বাবাকে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মো. আয়াজ (৭০) ।

আজ রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বড়ঢেবা এলাকায় জমি নিয়ে জোবাইর উদ্দিনের সাথে তার বাবা আয়াজের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোবাইর নিজের বাবাকে লক্ষ্য করে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মো. আয়াজ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছিল।জোবাইর উদ্দিন আত্মগোপনে রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ঘাতক ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

এলাকা: কক্সবাজার রামু
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারের রামুতে ছেলের গুলিতে বাবা নিহত

B
BN DESK | 08 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার