Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 04:49 AM পড়তে ১ মিনিট
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   কক্সবাজারের উখিয়ার উপজেলার মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭৫ ব্লকে টয়লেটের ভেতর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ৩ নম্বর ক্যাম্পের এফ-৭৫ ব্লকের বাসিন্দা রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও সুবাইদা বেগম (১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মধুছড়া ক্যাম্পের একটি বাথরুমের ভেতর থেকে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারা উভয় মা ও মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।  বর্তমান ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার