Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেফতার

BN DESK
02 September 2026, 11:26 AM পড়তে ১ মিনিট
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেফতার

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।

২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হন জাফর আলম। তবে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর নৌকায় উঠতে পারেননি। স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেফতার

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার