Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে গরু কিনে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

BN DESK
10 October 2025, 09:20 AM পড়তে ১ মিনিট
কক্সবাজারে গরু কিনে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

নিউজ ডেস্ক:  কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় কোরবানির গরু নিয়ে ফেরার পথে ডাকাত দলের ছুরিকাঘাতে পারভেজ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে ডাকাতরা এ হামলা চালায়।

নিহত পারভেজ ওই ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে।

আহতরা হলেন, দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদার পাড়ার আহমদ হোসেনের ছেলে ফোরকান এবং একই এলাকার আহমদ হোসেন।


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, ‘‘প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকজন ব্যক্তি গর্জনিয়া বাজার থেকে কোরবানির গরু নিয়ে ফেরার পথে ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে পেছন থেকে একদল ডাকাত তাদের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতদের একজনকে ধরে ফেললে তাকে ছিনিয়ে নিতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দলটি।’’


তিনি আরও জানান, হামলায় গুরুতর আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: কক্সবাজার রামু
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে গরু কিনে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার