Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা, হেলপার আটক

BN DESK
05 September 2026, 01:28 AM পড়তে ১ মিনিট

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেলপারকে হাতেনাতে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন চালক। 

গতকাল শুক্রবার (১০ জুলাই) রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টার্মিনালে 'সেন্টমার্টিন ট্রাভেলস'-এর কাউন্টারের সামনে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাস যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার একটি দল বাসটিতে অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে বাসের ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচের পাটাতনের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাসের হেলপার শেখ রাতুলকে (২৩) আটক করা হয়েছে। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের শেখ সাইফুল ইসলামের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটক হেলপার শেখ রাতুলের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক নাজমুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, ইয়াবার এ বড় চালান পাচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা, হেলপার আটক

B
BN DESK | 11 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার